মহাভারতম আদিপর্ব-২৫

 আদিপর্ব-২৫


দ্রোণাচার্যের শিষ্যরা কহিল তাহারে

সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যদি অর্জুনই হয়-

এ তবে কোথা হইতে এসেছে নজরে?

রক্তপাতহীন মুখে শব্দ নাহি কয়।


একগোছা তীর মুখে কেমনে পশিল।

যিনি এই একলব্য বীর শিরোমনি।

দ্রোণাচার্য গুরু বলে, কেন সে বলিল?

গুরুদেব এইশিক্ষা এখনো পাইনি।


সব শুনে দ্রোণাচার্য আশ্চর্য বিস্মিত।

তার শিষ্য সেই তারে দেখেনি এখনো।

জিগ্যাসিল ত্বরা করি, কে হে অনুগত।

দক্ষিণা না দিয়ে বৎস অস্ত্রশিক্ষা কেন?


অভিমানে ভরা এই সাজানো সংসার।

বৃদ্ধাঙুলি কেটে দিয়ে চুকিয়েছে ধার।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল