মহাভারতম আদিপর্ব-২৭

 আদিপর্ব-২৭


গুরুশিষ্য নদীজলে স্নানে ছিল ব্যস্ত।

স্নানের আমোদে তারা অতিশয় মগ্ন

দ্রোণাচার্যের হাঁটুতে কুমির সে মস্ত-

কামড় দিয়েছে কষে, সকলে উদ্বিগ্ন।


বাঁচাও বাঁচাও বলে দ্রোণাচার্য ঋষি

চোখের নিমেষে অস্ত্র তুলেছে অর্জুন।

পঞ্চতীর দিয়ে তারে মুক্ত করে আসি

টুকরো টুকরো করে, কুমিরে অর্জুন।


ব্রহ্মশির নামে এক অস্ত্র করে দান।

সার্থক সে অস্তগুরু মনের আনন্দে-

নানাবিধ পরীক্ষায় পেয়েছিল মান।

সর্বশ্রেষ্ঠ বীর তার আপন অলিন্দে।


রঙ্গভূমির উল্লাসে কাঁপিছে হস্তিনা।

কর্ণ নামে মহাবীর আরো একজনা।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত