মহাভারতম্ আদিপর্ব-৪৫

 আদিপর্ব-৪৫


রাজা দ্রুপদের কথা শুনিয়েছি আগে,

দ্রোণের প্রতি রাগের কারণে দ্রুপদ-

মহাযজ্ঞ করেছিল,অসন্তোষে রাগে।

যজ্ঞ হতে জন্ম নিল, জানাই বিশদ।


মন্ত্রপুত দৃষ্টদ্যুম্ন, দুহিতা দ্রৌপদী।

পাঞ্চাল রাজকন্যার, স্বয়ম্বর হবে।

বহুরাজা এসেছেন,তারে পায় যদি।

পাণ্ডবরা অবিলম্বে সেইখানে যাবে।


রাজ্য নাই,রাজা নয়,ভিখারির বেশে।

স্বয়ম্বরে যোগদান করিল পাণ্ডব।

পথে তারা যুদ্ধ করে,জয়ী অনায়াসে।

গন্ধর্বরাজের সাথে,পাতালো বান্ধব।


পাঞ্চালনগরে তারা ভার্গবের ঘরে।

ভিক্ষাবৃত্তি করে সেথা, কিছুদিন ধরে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত