মহাভারতম্ সভাপর্ব-১

 সভাপর্ব-১


খাণ্ডব দাহের পরে,যারা বাঁচিলেন।

নমুচির ছোট ভাই সে ময়দানব।

তক্ষক নাগের পুত্র,নাম অশ্বসেন।

চারটি পক্ষী শাবক, বড়ই আজব।


অগ্নিদেব বলিলেন,বেঁচে আছো যারা।

যাও যাও যেথা খুশি,আপন আনন্দে।

যমুনার তীরে এসে,বসিলেন তারা।

ময়দানবের যেন, হয় নাগো নিন্দে।  



হে অর্জুন কথা দাও,দাও প্রতিশ্রুতি।

মরণের হাত হতে, রক্ষা পাই আমি,

আদেশ করুন মোরে,করি রাতারাতি।

কহে কৃষ্ণ উপকার,প্রতিদানে নমি।


বলি দানব কুলের, বিশ্বকর্মা আমি।

আমি কি করতে পারি,জানে অন্তর্যামী।




Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত