মহাভারতম্ আদিপর্ব-৩৯

 আদিপর্ব-৩৯


ভীমেরে দেখি হিড়িম্বা,প্রেমে গেল পড়ে।

সুন্দরী কন্যার রূপে, তার কাছে এলো।

দুষ্টু রাক্ষসেরা হেথা, ঘোরাফেরা করে।

ওহে বীর মহাবাহু,  অন্ধকারে আলো।


কে আপনি কোথা হতে এলে বনাঞ্চলে।

নিরাপদ নয় হেথা চলো ত্বরা করি।

হিড়িম্ব রাক্ষস ভাই, এই খানে এলে-

সব যাবে শেষ হয়ে, প্রাণ যাবে ছাড়ি।


হিড়িম্বার কথা শুনে হেসে মরে ভীম

ভয় নাহি লাগে মোর, কহিলাম আমি।

রাক্ষস খোক্ষস হও, কিংবা অশ্বডিম।

সহস্র হস্তীশক্তির অধিকারী আমি।


বৃথা চেষ্টা হিড়িম্বর  ভীমেরে ভক্ষণ।

হিড়িম্বর শক্তি নেই, করিরে দমন।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র