মহাভারতম্ আদিপর্ব-৪১

আদিপর্ব-৪১


নারী হত্যা মহাপাপ কহে জ্যেষ্ঠ ভ্রাতা।

ভালোবাসা পাপ নয়,তারে করো বিয়ে।

মনোবাঞ্ছা পূর্ণ হোক, ওগো মোর মাতা।

ধুমধামে বিয়ে হবে, মালা গলে দিয়ে।


বিয়ে হলো কেটে গেলো বছর কয়েক।

ঘটোৎকচ জন্ম নিল, বিশাল শরীর।

মানুষে রাক্ষসে মিলে, নতুন বিবেক।

নয়া শক্তি নয়া রূপে,কল্পনা বিধির।


ঘটোৎকচের বীরত্ব আজও অম্লান।

সেই কথা পরে হবে, সঠিক সময়ে।

চলে গেল বন ছেড়ে দিয়ে গেল মান।

প্রয়োজনে ডাকিবেন কহিল বিদায়ে।


হিড়িম্বা রাক্ষসী আর পাণ্ডুপুত্র ভীম।

মহাভারতে তাদের,গুরুত্ব অসীম।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা