মহাভারতম্ আদিপর্ব-৩২

 আদিপর্ব-৩২


একটি বছর গেল, গুরুদক্ষিনায়-

যুবরাজ যুধিষ্ঠির ভীমার্জুন সহ।

রাজ্যজয় করে তারা,সীমানা বাড়ায়।

পাণ্ডবের পরাক্রম ক্রমশ প্রবাহ।


তাহা দেখে ধৃতরাষ্ট্র,বোঝে পরিনাম।

মন্ত্রী কণিককে ডেকে,কহিলেন তিনি।

দিনেদিনে পাণ্ডবের প্রচুর সুনাম-

আর যে সহে না মন,বলিতে পারিনি।


মহারাজ ধৃতরাষ্ট্র,এখন কি করা?

ঘোষণা হয়েছে দেশে,যুধিষ্ঠির রাজা।

প্রজারাই সর্বশ্রেষ্ঠ,ভবিষ্যত তারা।

যুধিষ্ঠির রাজা হলে,খুশি হবে প্রজা।


বৃহৎ চক্রান্ত এক  সংগঠিত হলো।

মূর্তিমান দুর্যোধন কেবল প্রফুল্ল।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা