মহাভারতম্ আদিপর্ব-৫৪

 আদিপর্ব-৫৪


পঞ্চপাণ্ডবেরা আর পাঞ্চালী দ্রৌপদী।

সুখে তারা বাস করে আপন আনন্দে।

একটি বছর করে,পাইবে দ্রৌপদী।

পাঁচ ভাই শলা করি থাকে মহানন্দে।


অস্ত্রাগারে যুধিষ্ঠির মিলনের কালে।

প্রয়োজনে অর্জুনের শর্ত ভঙ্গ হলো।

নিরালায় তাহাদের,প্রেমালাপ চলে।

অকস্মাৎ ই অর্জুন,সেখানে আসিল।


অসহায় ব্রাহ্মণের, বড় অভিযোগ।

অর্জুন থাকিতে হেথা,গরু চুরি হলো?

অস্ত্রাগারে অস্ত্র নিতে আসিতে দুর্ভোগ।

একবর্ষ বনবাস তারে যেতে হলো।


যুধিষ্ঠির কহিলেন বৃথা চিন্তা করো।

অকারণে আসো নাই তবু জেদ করো।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা