মহাভারতম্ সভাপর্ব-৪

 সভাপর্ব-৪


পুণ্ড্রুক ভীষ্মক পুণ্ড্রু কিরাত করভ।

বড় বড় রাজা সব তারই অধীনে।

কিছু রাজা পালিয়েছে দেবতা গন্ধর্ভ।

হংস,ডিম্বক,দুজন বিশ্ব দেবে এনে।


বাসুদেব কহে সব পূর্ব ইতিহাস।

মথুরা হতে পালাই,দুজনেই কবে।

যুদ্ধে মৃত একজন, সেইজন হ্রাস।

একজন আত্মহত্যা,যমুনায় ডুবে।


হে মাধব বলে দাও কেমনে মারিব?

ছিয়াশী জন রাজাকে বন্দীও করেছে,

জরাসন্ধের মরণ কেমনে দেখিব।

আরো চোদ্দজন পেলে,বলি দেয় পাছে।


ছিয়াশী বন্দীকে যিনি করিবে উদ্ধার।

সম্রাট হবেন তিনি,মিত্র হবে তার।




Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত