মহাভারতম আদিপর্ব-১৭

 আদিপর্ব-১৭


প্রমাণকোটি নামক খেলিবার স্থানে।

কৌরব পাণ্ডব খেলে নানাবিধ খেলা।

শৈশব চপল ভীম সকলে তা জানে।

ভীমের স্বভাবে সবে কষ্ট হয় মেলা।


যুধিষ্ঠির বড়ভাই, ছোটো দুর্যোধন।

তাই নিয়ে নানা গোল,দুজনের সনে।

যুধিষ্ঠির রাজা হবে, বলে জনগন।

হিংসায় কৌরব মরে শুধু অকারণে।


দুর্যোধন বিষ দিল ভীমের খাবারে।

বোকাভীম মোটাভীম পেটুক অত্যন্ত।

বিষপাত্রখানি খেয়ে দিল খালি করে।

জলক্রীড়া শেষ করে হলো পরিশ্রান্ত।


সুখনিদ্রা দিলো ভীম রইল না বোধ।

সেই ফাঁকে দুর্যোধন নিল তার শোধ।


Comments