মহাভারতম্ আদিপর্ব-৫০

 আদিপর্ব-৫০


দ্রুপদ রাজার মনে চিন্তা ছিল সাথি।

কন্যা বুঝি অপাত্রেই হয়ে গেল দান।

কারা ওরা স্বয়ম্বরে, ক্ষত্রিয়ের ভাতি।

লক্ষ্যভেদে অনায়াসে,যোদ্ধার সমান।


তবুও বিবাহ হবে, নিয়ম মাফিক।

বরপক্ষে নিমন্ত্রণ দাও ত্বরা করি।

নিজেই সহসা বলে, মোরে শতধিক।

নিমন্ত্রণ পত্র যাবে মোর হাতে করি।


পাঁচভাই একবধু ,দ্রুপদ অবাক।

ব্যাসদেব মধ্যেমনি বোঝালেন তাকে।

অমতের কিছু নাই,কেটেছে বিপাক।

ধুমধামে বিবাহের, দিন রাখো দেখে।


দ্রুপদকে বোঝালেন,কৃষ্ণ বলরাম।

এ বিবাহে কারো আর নাই বদনাম।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা