মহাভারতম আদিপর্ব-৩১

 আদিপর্ব-৩১


নতজানু দ্রুপদের,দর্প করে চূর্ণ।

কহে দ্রোণ বাল্যবন্ধু,তুমি দোষী বটে।

ক্ষমা দিয়ে পূনরায়, বন্ধুত্ব সম্পূর্ণ।

রাজা তুমি রাজা আমি,ভাগ নদীতটে।


দক্ষিনে তোমার রাজ্য,আমার উত্তরে।

মূক ও বধির যেন, দ্রুপদ সম্রাট।

মনে মনে ফন্দি কষে, বধিবে সত্বরে।

হাতি ঘোড়া ধনরত্ন,ভাগে আঁটসাঁট।


ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরে,করে যুবরাজ।

দুর্যোধন ক্রুদ্ধ হয়ে,করে আন্দোলন।

জ্যেষ্ঠ ভ্রাতার পুত্ররা,হবে মহারাজ।

কনিষ্ঠ ভ্রাতার পুত্র,রাজা কেন হন?


শকুনির ফাঁদে পড়ে দুর্যোধন বক্র।

মায়ার পাশায় খেলে,শকুনির চক্র।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র