মহাভারতম্ আদিপর্ব-৪৭

 আদিপর্ব-৪৭


অর্জুনেরে মালা দিয়ে চলিল দ্রৌপদী।

পিছেপিছে তারসাথে বাকি পাণ্ডবেরা।

বিক্ষুদ্ধ ক্ষত্রিয় রাজা হলো প্রতিবাদী।

নিমন্ত্রণ করে এনে,অপমান করা।


আক্রমণ করে তারা দ্রুপদের বাটি।

পাণ্ডবেরা প্রতিরোধ করে অনায়াসে।

ভয় পেয়ে ক্ষত্রিয়রা, গেল গুটি গুটি।

ব্রাহ্মণের কাণ্ড দেখে, কৃষ্ণ তাই হাসে।


বলরাম কহে কৃষ্ণ, বলো এরা কারা?

বীর বিক্রমে লড়াই করিল কেমনে?

ব্রাহ্মণের ছদ্মবেশে, ক্ষত্রিয় কি এরা?

হেসে হেসে কৃষ্ণ কহে, বিধাতাই জানে।


ভীম অর্জুন নকুল সহদেব সাথে।

যুধিষ্ঠির এসেছেন দ্রৌপদীরে পেতে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত