মহাভারতম্ আদিপর্ব-৩৭

 আদিপর্ব-৩৭


সুড়ঙ্গের পথে চলে,পঞ্চ পাণ্ডবেরা।

মাতা কুন্তী সাথে চলে,ধীর পায়ে পায়ে।

চারভ্রাতা কুন্তীরেও,কাঁধে রেখে ঘোরা।

খালবিল নদীনালা, চলে পার হয়ে ।


অনাহারে অনিদ্রায়, সকলেই ক্লান্ত।

হিংস্র জন্তু জানোয়ার সব আছে বনে।

নাই জল ফলমূল, আঁধার দিগন্ত।

পিঠে কাঁধে দুইহাতে, কি হবে কে জানে?


অসীম সাহসে ভীম,চলে পথ খুঁজে।

পিপাসায় বুক ফাটে, খিদেয় অস্থির।

বড় কষ্ট হাঁটে ভীম, সব লয়ে নিজে।

ভীম তবু হেঁটে চলে, কহে যুধিষ্ঠির।


ভীম,এক্ষণে বিশ্রাম দাও একবার।

জল আনো পিপাসায়,আর চলা ভার।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র