মহাভারতম আদিপর্ব-১৯

 আদিপর্ব-১৯


প্রমাণকোটি হইতে ফেরিল পাণ্ডব।

ভীম নাই সাথে ওরে,কারো মনে নাই।

কহে কুন্তী যুধিষ্ঠিরে তোরা এলি সব

ভীমটারে ভুলে গেলি,কারো মনে নাই?


বাছা মোর কোথা আছে,কেযে বলে দেবে?

কোনখানে নিদ্রা গেছে, কি জানি কখন।

কোন কীটের দংশনে,কি ক্ষতি না হবে।

না জানি দুর্যোধনেরা, করে কি তখন।


ঘরশত্রু মহাশত্রু বিজ্ঞ লোকে কয়।

আত্মভোলা পুত্র মোর কোথা আছ তুমি?

ফিরে এসো একবার মনে বড় ভয়।

কি জানি কি বিপদের বার্তা পাই আমি।


হে বিদুর খোঁজ করো একবার তারে।

বাছা মোর প্রাণ বুঝি,দেয় অনাহারে।


Comments