মহাভারতম্ আদিপর্ব-৪৬

 আদিপর্ব-৪৬


অর্জুনের সাথে তার,বিয়ে দেবে বলে,

অদ্ভুত ধনুক এক,তোলাই দুঃসাধ্য।

ঘুর্ণমান যন্ত্রটার,মধ্যে দিয়ে গেলে,

বীরবাহু,লক্ষ্যভেদ করাই অসাধ্য।


স্বয়ম্বরে কতরাজা কত পারিষদ।

একযোগে চেষ্টা করে দ্রৌপদী পাবার।

কৃষ্ণ বলরাম কহে হাতে কোকনদ,

ব্রাহ্মণের বেশে বসে,অর্জুন আমার।


একে একে সব গেল গুণ পরাতেই।

মাথা নিচু করে সব করিল প্রস্থান।

কর্ণ ধরিলেন ধনু অতি সহজেই।

পাঁচশর উর্ধপানে করিলেন তান।


দ্রৌপদী কহিল এসে,করে অভিমান।

সুতপুত্রে বরমাল্য করিব না দান।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত