মহাভারতম্ আদিপর্ব-৪০

 আদিপর্ব-৪০


সুন্দরী রূপসী কন্যা, দেখিয়া জননী-

কহিল কুন্তী তাহারে কেগো তুমি মেয়ে?

কোথা হতে আসিয়াছ? নির্জন বনানী।

দেবকন্যা বনদেবী, এলে কোন দায়ে?


দেবকন্যা নয় আমি রাক্ষসের মেয়ে।

হিড়িম্ব রাক্ষস মোর, মাতৃগর্ভ ভ্রাতা।

মানুষের গন্ধ পেয়ে,দিলেন পাঠিয়ে।

ভক্ষণ করিতে হবে, এই ছিল কথা।


মরেছে প্রাণের ভাই,আমি যাবো কোথা?

দয়া করো প্রাণনাথ, ভালোবাসি আমি

তব পায়ে স্থান দাও, ভেঙে সব প্রথা।

ওরে ও দাসী রাক্ষসী, আমি হব স্বামী?


মেরেছি হিড়িম্ব এবে,যাবি যমপুরী।

উন্মুক্ত স্বাধীন আমি,পায়ে দিস বেড়ি।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত