প্রহর


কবিতা -প্রহর
কলমে -দেবপ্রসাদ জানা

প্রহর গোনার সময় হলো বৈকি
সময়ের তালে চলছে দেখো পালকি।
দুলে দুলে হাওয়ার মতো
পাল তুলেছে নৌকা যত।
ভাটার টানে নদীর কাদায়
জীবন ভীষন কষ্টে কাঁদায়
আটকে পড়ে সাধের জীবন তাই কি?

Comments