ইচ্ছে করে

বড় ইচ্ছে করে
তোমার প্রেমিক হতে।
হৃদয় ভাঙ্গা প্রেমের আঘাত  হতে।
তোমার বইয়ের পাতায় লুকোনো ছবি হতে।
তোমার ফোনের কল লিষ্টে প্রথম হতে।
তোমার  বইয়ের পৃষ্টায় শুকনো গোলাপ হতে।
বড় ইচ্ছে করে।
হাত ধরে এক সাথে দুপা হেঁটে যেতে।
হাতে হাত রেখে সিনেমা হলে অন্ধকারে বসে থাকতে।
গায়ে গা ঠেকিয়ে উষ্ণতাকে হজম করতে।
বড় ইচ্ছে করে।
তোমার কপালের লাল সিঁদুর হতে।
কিন্তু ভয় হয় সে যদি অস্বীকার করো।
যদি অপমান করো ।
যদি আঘাত লাগে মনে।
যদি শুন্য করে বুক, চলে যাও ছেড়ে। 
যদি রাস্তায় ধরে মারধোর করো
তোমাকে দেখে আমার ভালো লাগতেই পারে।
তোমাকে বলাটা আমার অপরাধ হবে?
প্রেম নিবেদন করতে না পারলেও
তোমার প্রেম চাওয়ার মন বেঁধেছি আজ।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত