এই সন্ধ্যায়

।। এই সন্ধ্যায়।।
কলমে -দেবপ্রসাদ জানা
১৭.৪.২০২০

এই সন্ধ্যাটা কি সেই সন্ধ্যা?
যে সন্ধ্যায় তুমি আসবে বলেছিলে
ঐ জেঠিটার উপর।
আমি আজো দাঁড়িয়ে আছি তোমার জন্য
এই শ্মশান ঘাটে জেঠিটার ওপরে।
হ্যাঁ শ্মশান ঘাটে, যেখানে শেষবেলায় শেষ দিনের দেখা সেরে স্নান করে সব।
এখানেই তো শেষ দেখা হয়েছিল তাই না চিত্রলেখা।
তুমি নীল চাদর গায়ে এই ঘাটের ইট বালির চেয়ারে বসে আমাকে শেষ চুম্বনটা দিয়েছিলে।
বলেছিলে আবার আসব এখানে।
খুব নিরিবিলি জায়গাটা।
এখানে কেউ আসে না দুপুরে।
বলেছিলে এখানেই আসব রোজ।
সন্ধ্যা হয়ে এলো। এখনো এলে না।
গঙ্গার ওপর দিয়ে একটা ছোট নৌকা ভেসে যাচ্ছে।
অন্ধকারে মিশে যাওয়ার আগে বলে গেল বাড়ি যাও। আজ আর আসবে না
তাও বসে আছি তোমার অপেক্ষায় এখানে।
আমি নিঃশব্দে বসে আছি এক মায়াবী আলোয়।
ওপারে বেলুড়মঠ, এখান থেকে স্বপ্নপুরীর মতো লাগছে চিত্রলেখা।
একটা ধর্মীয় গান বাজছে কোথাও -
না কেউ বোধ হয় তার সঙ্গীকে শেষ বিদায় জানাতে এসেছে।
একটা নৌকা এসে লাগল জেঠিটার গায়।
টিমটিমে আলোয় কারা যেন নামল।
তুমি আসলে নাকি?
আসন্ন জোয়ারের ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে পায়ে।
ভালোবাসা করোনার মতো সংক্রামক হতো
তোমার শরীরে আমার ভালোবাসা ভরে দিতাম অনায়াসে।
একটা লোক কাকে যেন পুড়িয়ে স্নান করেছে।
এবার এসে আমার পাশের জায়গাটায় বসতে চাইছে চিত্রলেখা।
আমি দিইনি বসতে ভিজে যাবে বলে।
লোকটা হেসে বলে - বা বা এত প্রেম এ বয়সে?
তবু আমি জানি একদিন না একদিন তুমি আসবে
ঠিক এই খানে।
আমি অপেক্ষায় আছি অনন্তকাল ধরে।।
কাকে যেন প

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত