গোলাপ
তোমার হাতে একটা গোলাপ ছিল
এখন আর দেখি না।
তুমি জানালায় দাঁড়িয়ে খোলা চুলে
বাতাস খেলাতে।
হাতে গোলাপফুলটা বরাবর আমার দিকে
ছোঁড়ার চেষ্টা করতে।
আজকাল কাঁটার দিকটা দেখতে পাই।
কখনো কাঁটার দিকটা ছুঁড়ে মারো আমায়।
এখন আর দেখি না।
তুমি জানালায় দাঁড়িয়ে খোলা চুলে
বাতাস খেলাতে।
হাতে গোলাপফুলটা বরাবর আমার দিকে
ছোঁড়ার চেষ্টা করতে।
আজকাল কাঁটার দিকটা দেখতে পাই।
কখনো কাঁটার দিকটা ছুঁড়ে মারো আমায়।
Comments
Post a Comment