করোনার জন্য

।।করোনার জন্য।।
দেবপ্রসাদ জানা

করোনার জন্য পথের সঙ্গে বন্ধুত্ব ছেড়েছি।
করোনার জন্য বাতাসের সাথে শত্রুতা করেছি।
করোনার জন্য আকাশের গায়ে আতঙ্ক দেখেছি।

করোনার জন্য হৃদয় বন্দী করেছি আজ।
করোনার জন্য দেহ জুড়ে অদ্ভুত সাজ।
করোনার জন্য পৃথিবীতে পড়েছে বাজ।

করোনার জন্য কলমের মুখ খুলেছে।
করোনার জন্য সাদা খাতা গুলো ভরেছে।
করোনার জন্য মানুষ লড়াই ভুলে গেছে।

শুধু করোনার জন্য হাতাহাতি ভূলে
মানুষের মনের তার জুড়েছে।।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র