ধন্যবাদ বন্ধু

বন্ধু কবি সৌমেন চৌধুরীর উদ্দেশ্যে

।। ধন্যবাদ বন্ধু।।
সমস্ত স্তব্ধতার শব্দ ভেঙ্গে
আজ লাইভে এলে- ফেসবুক লাইভে।
বোধশুন্য শরীরটাকে বন্দীশালা থেকে মুক্ত করে প্রকাশ্য রাজ পথে।
তুমি চির স্মরণীয় থাকবে আমার হৃদয়ে।
পড়ে থাকা নুড়িপাথর কে তুলে নিজ হৃদয় মন্দিরে দেবতার আসন দিলে।
ধন্যবাদ বন্ধু।।
ফুলের মত পবিত্র মন তোমার সৌমেনদা।
কবি সৌমেন চৌধুরী।
তোমার পরিছন্ন সমগ্রতা
তোমার সাবলীল কন্ঠে পরিপূর্ন।
তোমার মুল্য শুধু তুমিই।
তুমি সুন্দর। অবিনশ্বর তোমার ধ্বনি।
প্রজন্মকে প্রজন্ম তোমার আবেশে সিক্ত হোক মুক্ত হোক স্তব্ধতা।
===

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত