একদিন

।। একদিন।।
কলমে - দেব প্রসাদ জানা
10.4.2020

তোমার দেওয়া চায়ের কাপে
একটা চুমুক দিলাম সঞ্চিতা।
তোমার জোৎস্নাময় হাসি আর মেরি বিস্কুটের সাথে।
তোমার ভালোবাসার নীল চোখে -
আমার নষ্ট হৃদয় দৃষ্টি হানে।
আমি চুম্বনের মতো -
চায়ের কাপের ঠোঁটে ঠোঁট দিয়ে চুমুক দি।
ইচ্ছের দুরন্ত টগবগে হৃদয়
তোমাকে বোধের আর্তিতে জাগাতে চেষ্টা করে।
তোমার হাতে সাজানো কাপের ঠোঁটে লিপষ্টিক।
যাঃ কাপের ঠোঁটের লিপস্টিকটা বোধ হয়
আমার ঠোঁটে লেগে গেল।
ধান্দাবাজ লজ্জাহীন ঠোঁট,
তোমার কাপের ঠোঁটে চুমু খেয়ে বলে-
আঃ তোমার ঠোঁটের গন্ধ পেলাম।
চুমু বলছে -উড়ে যাই কাপের ঠোঁট থেকে-
ঠোঁট বলে - না যেও না।
কোন না কোনদিন
ওই কাপই চুমুক দেবে সঞ্চিতা
একদিন না একদিন।।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত