পূর্বাভাস

।।পূর্বাভাস।।
কলমে-দেবপ্রসাদ জানা

চুড়ান্ত মৃত্যু মিছিলের ভেতরেই ফুরিয়ে আসতে থাকে ছুটির খেলা।
মৃত্যু কি ভীষন বিস্ময়কর।
নিশ্ছিদ্র অন্ধকারেও পার হয় জীবনের সব চাওয়া পাওয়া।
সর্বনাশের দোহাই টেনে যতিচিহ্ন মাখা মৃত্যু শোক।
আশ্চর্য এক বিষাদ প্রদাহে, অপেক্ষা প্রহর গোনার।
মৃত্যু ও বিষন্নতাকে আলতো ছুঁয়ে জ্বলে উঠুক নয়টা ন মিনিট।
হয়তো ন তারিখ হলেই ভালো হতো।
জীবন্ত হয়ে উঠুক না জ্বলতে পারা মোমের বাতি গুলো।
স্বর্গদ্বারের চাবিটা হাতে নিয়েই তলিয়ে যেতে থাকি
এক বিস্তৃত অন্ধকারে।
মৃত্যুর পূর্বাভাসে।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত