বাইরে বেরিও না যেন

।।বাইরে বেরিও না যেন।।

আমার পেছনের পর্দা টা কি সুন্দর তাই না?
বেচারা জন্মের পর থেকেই এই ঘরে।
নড়েচড়ে কথা বলে পত্ পত্ করে।
কার সঙ্গে বলে জানি না।
জানালার সঙ্গে বলতে পারে।

প্রতিদিন পাটেপাটে ঝুলতে থাকে
ঝুলতে থাকে নিঃশব্দে।
কত মার্জিত,কত স্মার্ট।
ওর কাজ ছিল ঘরটাকে সুন্দর করা।
তা ও করে নির্বিবাদে।
দুলে দুলে বাতাসকে ডাকে।

ওর আড়ালে থেকে কত লুকোচুরি খেলেছি
কোনো প্রতিবাদ করেনি একদিনও।
কোনদিন কোন নালিশ নেই।
বছরের পর বছর একভাবে এক জায়গায়।

জানালার কাঁচ ধরে স্বপ্ন ডেকে আনে রাতে।
মায়াবী আলোর ছটাকে স্বপ্নময় করে তোলে ঘরের ভিতর ।
আজ মনে হলো কিছু একটা বলতে চাইছে।
কান পেতে শুনি - "বাইরে বেরিও না যেন"
আমার মতো ঘরেই থাকো কিছুদিন।
বাইরে তেনারা বাসা বেঁধেছেন।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত