বুঝতেই পারবে না

কখনো মনে হয় তোমার বাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকি অনেকক্ষন।
কখনো তো নামবে ওপর থেকে -
দেখতে পাবো তোমায়।
কখনো ওপরের জানলার দিকে তাকিয়ে থাকি
একবার অন্তত উঁকি দিতে পারো জানলা দিয়ে।
কখনো মনে হয় হকার হয়ে হাঁক দি তোমার বাড়ির গেটে।
প্রেম বিক্রি আছে গো নেবে নাকি?
অনেক সস্তা দামে দেবো।
কখনো মনে হয় একটা কাক হয়ে যাই রোজ তোমার রান্না ঘরের জানালায় বসি।
তুমি ভাববে খেতে এসেছে চুরি করে।
আমাকে তাড়াতে গেলেই তোমায় দেখে নেবো।
তুমি বুঝতেই পারবে না।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত