জানালার প্রেম

জানালার প্রেম
কলমে -দেবপ্রসাদ জানা
9.4.2020
জানালার কাছে একটা আরাম কেদারা নিয়ে বসলাম। গরম পড়েছে বেশ। চটচটে শরীর।
মনে হলো জানালাটা ডাকছে আমাকে।
জীবনের সফলতার সিঁড়িটা বেয়ে উঠতে উঠতে,
কখন যে পঞ্চাশ পেরিয়েছি। বুঝতেও পারিনি।

জানালাটাকে দেখিনিও ভালো করে কোনো দিন।
আজ মনে হলো জানালাটা বোধ রাগ করেছে।
হালকা বাতাস আসছে। পর্দা টাকে এক পাশে সরিয়ে দিয়ে হালকা বাতাসের আদর খেতে চাইছি।
আরো একটু এগিয়ে গেলাম। জানালা কথা বলে।

কত লোক এই জানালার পাস দিয়ে যায় রোজ।
একবার অন্ততপক্ষে উকি দিয়ে যায় ঠিকই।
জানালা কত কথা বলে।
পাশের বাড়ির বৌদির।
অমল ও দই ওয়ালার কষ্ট।
না হওয়া প্রেমের গল্প।
এ বাড়ির জানালা ও বাড়ির জানালার সঙ্গে ভারি দোস্তি।
ভোরের রোদ। বিকালের কনে দেখা সোনালী আলো।
এক ফালি রুপালী জোছনা। উন্মুক্ত বাতাস।
আর বুকে ধরা শাশ্বত রাত। নীরব যন্ত্রনা।
প্রথম বরষার স্নেহ মাখা প্রশান্তির হালকা ছেটা।
যন্ত্রনার আবেগ মাখা দেওয়া নেওয়া।
আর জানালার ওপারে মাড়িয়ে যাওয়া ঘাষের
বোবা কান্না। জানালা কথা বলে বিরহের।
লুকিয়ে আনা লাল গোলাপের মৃত্যু।
জানালার পিঠ বেয়ে আকাশের নিচে নিঃশব্দ পতন।
বিশ্বাস, প্রেম ভালোবাসা ঘৃণা হতাসা মোক্ষ সার্থকতা ব্যর্থতা কর্ম সব জানালা জানে।
ঘরের ভিতর ঘরের বাইরে সব।
আর প্রতিদিনের রুটিনে দাঁড়কাক -
অবাঞ্ছনীয় স্বশব্দ উঁকি। তাও জানালা জানে।
কিন্তু আমি জানতাম না

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত