ক্ষনিকের

ক্ষনিকের জন্য এসেছিলে
কি জানি কি ভেবে।
বুঝিনি বিনা কারনে এমনভাবে
মুহূর্তে চলে যাবে।
কিছুতো কথা হলো না
দেখাও হলো না মুখোমুখি।
কথাও বেশি কিছু হয়নি,
প্রেম না হলেও হয়েছি সুখী।
কি জানি কি ভেবে বুকের ভেতরে ঝরনা।
হোক না প্রয়োজনে প্রেম, তাতে কিছু যায় না।
স্বার্থে ছিল না দেওয়া নেওয়া
হৃদয় কেঁপে ছিল তাই।
মনের কোনায় আছাড় খেয়ে
হৃদয় মরলো তাই।
কি যে হলো জানি না
কি ভেবে এলে এবে।
করে গেলে ছলনা।
তাই আজ বুক ভরে অশ্রু আসে
আসে এক বেদনা।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত