অমৃতলোক

 অমৃতলোক

দেবপ্রসাদ জানা


মরণ আমার কাছে,অমৃত,আলোক।

শোক নেই,তাপ নেই,শুধু ভালোবাসা।

বিরহ শূন্য জীবন,অলৌকিক শোক।

নব জীবনের স্পর্শ, নবীনের আশা।


ব্যথা,মান,অভিমান,হৃদয়ের ভাষা

ব্যথিত হৃদয় মূল্য,দেয় কতখানি?

জীবন্ত,না মৃত,জানি না কি প্রত্যাশা।

শোক যত বড় হয়,বাড়ে আত্মগ্লানী।


জীবন ছিনিয়ে আনা,সমাধীর পাশে।

জীবনের দামে,কেনা যায়,প্রতিপত্তি।

মৃত্যুর শীতল ছোঁয়া ঐ,বৈশাখ মাসে।

স্বর্গ সুখের মরণ, বেদনার মুক্তি।


বাঁচার অদম্য ইচ্ছা,সাজে উপাচারে,

আঙুলে আঙুল দিয়ে,চায় প্রতিবারে।।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত