জেগে ওঠো বীর

 জেগে ওঠো বীর

দেবপ্রসাদ জানা


মৃত্যু নিয়ে ভয় যেনো,অনন্তকালের

নিবিড় স্বপ্নের নীল,মরণের যাত্রা।

কত বীর উচ্চ শির,দিয়েছে নিজের।

অস্ত্র ধরে, যুদ্ধ করে,তার শেষ যাত্রা।


খুশি মনে গেছে রণে,প্রীতি সনে হেসে।

দেখো চেয়ে ইতিহাসে,রক্ত দিয়ে লেখা।

তপোবনে জনে জনে,রূপে ভালোবাসে।

গন্ধর্ব বিবাহ প্রথা, সেই হতে শেখা।


অশ্রু ঝরে আঁখি হতে,দান করে প্রাণ,

একা বীর রক্ষা করে,রাজ্য ভরা প্রজা।

প্রাণ যদি যায় যাক, রাখে তার মান।

মৃত্যু দিয়ে নাম ডাক,মৃত্যু নয় সোজা।


মানযশ নামডাক, মৃত্যু দিয়ে ঘেরা।

মরণের মাঝে আছে,সব সেরা সেরা।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র