এক আশা

 এক আশা

দেবপ্রসাদ জানা


কি হবে গো অনুলেখা, সুপ্রভাতি ফুল।

লাল নীল সাদা কালো ফুলের বাহারে।

কখনো কি পাবো ওই মোমের পুতুল?

সকাল সন্ধ্যায় কেন,মনে পড়ে মোরে?


তোমার আঁচলে ঢাকা,অমূল্য রতন।

স্বর্গ সুখ লুকিয়েছ,বুকের ভিতর।

কার তরে এত করো,আদর যতন।

কেন তুমি বেঁধেছিলে পরবাসী ঘর।


আজ বুঝি অনিহায়,ভরেছে জীবন

নতুনের পক্ষ নাও,স্বাদ বদলাও।

এক মুখ,এক দেহ মানে না যে মন।

নয়া সুর নয়া তালে,জীবন বাঁচাও?


ঠিক নয় ভালো নয় পরকীয়া নেশা

এক চিত্ত একমন,এক হোক আশা।


Comments