ভাবনার ঢেউ

 ভাবনার ঢেউ

দেবপ্রসাদ জানা


উত্তাল তরঙ্গ বলে,এসো মোর প্রাণে।

তাই বুঝি ভেসে যায়,উদাসীন মন।

মাতাল বাতাস খেলে,তরঙ্গের সনে।

বালুতটে আছাড়িয়া পড়ে সারাক্ষন।


সমুদ্রের নীল জলে,ভাঁটিয়ালী গান।

সাগরের পেট চিরে,নৌকা চলে ধীরে।

শুক্তোর বুকে মুক্তোর,নিত্য অভিযান।

একভাবে ঢেউ উঠে,পারে এসে পড়ে।


রাত বলে,সাগরের বুক কাঁপে ভয়ে।

সমুদ্রের বুকে ভাসে,দুঃস্বপ্নের আলো।

ঢেউয়ের চুড়া ধরে,দূরে যায় বয়ে।

আবার এসোগো ফিরে, না বলাই ভালো।


কিছুক্ষন থেমে গেলে,ভাবনার ঢেউ।

শুধু যেন মনে হয়,আপনার কেউ।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা