মানুষের মতো

 মানুষের মতো

দেবপ্রসাদ জানা


গলে যাচ্ছে বরফের,সর্বোচ্চ পাহাড়।

বেড়ে যাচ্ছে সাগরের জলের উচ্চতা।

মৃত্যুর পাখিরা ওঁত পেতে আছে তার-

যমদূত চঞ্চু নিয়ে,দিতেছে বারতা।


একটু একটু করে,আলোর শরীরে-

অন্ধকার বাসা বেঁধে,নিয়েছে অলক্ষ্যে।

কর্পূরের মত উবে যাবে,আলো ওরে।

অন্ধকার ভরে যাবে,আলোকের বক্ষে।


দুষ্টু মানুষের ভিড়,বেড়ে গেছে এত,

কোনমতে বেঁচে থাকা,শেষ হয়ে যাবে।

তবুও মানুষ খুঁজি,মানুষের মত।

মনের মত মানুষ,নিশ্চয়ই পাবে?


এসো না সকলে মিলে,হাতে হাত ধরি।

মনের সকল দ্বার,খুলে কাজ করি।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল