নীরব ক্যানভাসে

 নীরব ক্যানভাসে

দেবপ্রসাদ জানা


সবুজ পাতায় ঘুম দিয়েছে শিশির।

পদ্মপাতায় জলের ছবি,যার চোখে।

সরাসরি কিছুক্ষণ, মূক ও বধির।

সর্বদাই ইন্দ্রজাল,আত্মমগ্ন রাখে।


স্থানচ্যুত ভাবনার, জীবন্ত প্রকাশ।

মধ্যরাতে দৃশ্যমান, অশরীরী  বায়ু।

ঘুরপাক খেতে থাকে,শরীরি বাতাস।

শেষরাতে বেড়ে যায়,চুম্বকের আয়ু।


আদিম স্বরের স্পর্শ,ছুঁয়েছিল একা।

তুলির টানে অস্থির মডেলের মেয়ে।

চুম্বকের মতো তার,শরীরি মল্লিকা।

দেহের অমৃত খায়,একা একা পেয়ে। 


একখানা স্নিগ্ধসাদা,ক্যানভাস বলে-

নানারঙে ভরে দিও, অবসর পেলে।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল