রাগ করে বউ

 রাগ করে বউ 

দেবপ্রসাদ জানা

রাস্তাঘাট জল থৈ থৈ,খানাখন্দ পথ।

কাশফুল মাথা নেড়ে,ডাক দিল তাও।

ভোর হলো দোর খুলে,বের করো রথ।

আলো নিয়ে,অন্ধকার দূর করে যাও।


উপায় নাই উৎসবে,জল করে খেলা।

শরতের মেঘে নাই,ছাতা ধরে কেউ।

নাইতো কোন বর্ষাতি,বারান্দায় মেলা।

ওরে বৃষ্টি থাম তুই, রাগ করে বউ।


করিস কেন বজ্জাতি,শরতের ঘরে।

কাশফুলের শরমে,মাথা নুয়ে গেছে।

পাকাধান ডুবে গেছে,চাষি ভয়ে মরে।

কেমনে বছর যাবে,ছেলেপুলে আছে।


চলে যা সামনে পূজো,ঝরিস না আর।

শারদীয়া নীলাকাশ রাঙুক আবার।

          

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত