চেয়ে আছো সাগরে

 চেয়ে আছো সাগরে

দেবপ্রসাদ জানা


কেন তুমি চেয়ে আছো,অসীম সাগরে

ভাবছ,দেখবে মোরে সাগর সঙ্গমে।

অমাবস‍্যার এমন, ঘোর অন্ধকারে-

কেন চেয়ে আছো প্রিয়া? মরি যে শরমে।


এই পৃথিবী চায়নি মোরে কোনোদিন                                                      অবিশ্বাসে বেচে থাকা, যায় না নীরবে।

হারিয়ে যাচ্ছিল মোর, আশা প্রতিদিন।

লুকিয়ে রেখেছি প্রিয়া তোমাকে গরবে।


তুমি বনফুল হয়ে, ফুটেছিলে বনে।

যন্ত্রণায় জ্বলছিলে তুমি অন্তহীন।

আপনজন ভেবেছি আমি যেই ক্ষনে।

হৃদয়ে কেটেছ দাগ, হয়েছ স্বাধীন।


আর কেন অপেক্ষায়,গুনিতেছ দিন।

সাগরের তলদেশ, হয়েছি বিলীন।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল