প্রিয়তমা গো

 প্রিয়তমা গো

দেবপ্রসাদ জানা

১৯.১০.২০২১


প্রিয়তমাগো দোহাই,তব অভিমানে,

হাজার নগরী স্তব্ধ, হৃদয় আবেগে-

তোমার প্রেম,রাখবো,চিরকাল মনে।

ছেড়ো না হাত সজনী,মিথ্যা অনুরাগে।


কত শত কবি,লেখে তোমার হৃদয়ে।

রিক্ত প্রেমের কলঙ্ক মেখে,দিবালোকে।

রাতের পরে, রাতের চাদর চাপিয়ে।

শব্দমালা গেঁথে,স্পর্শ করে কবিতাকে।


ভুল যেওনা,তোমার নিত্য প্রতিক্ষায়।

স্বপ্ন ভাঙ্গে,রক্তেরাঙা পলাশের বনে।

প্রেমিকার রূপে মুগ্ধ হয়ে,কবিতায়।

ঢেলে দেয় সে অমৃত,প্রেমিকার মনে।


হৃদয়ের রক্ত ঝরা,নিদারুন ব্যথা।

কলমের শোক যেন দিতেছে বারতা।

Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত