কায়াহীন

 কায়াহীন

দেবপ্রসাদ জানা


আমি যে স্বপ্নপ্রহরী,প্রেতাত্মার ছায়া।

বাতাসে ভেসে বেড়াই,কায়াহীন হয়ে।

আঁধারে লুকিয়ে দেখি,কার কত মায়া?

স্বপনের পথে হাঁটি,থাকি রয়ে সয়ে।


ক্ষুধার তীক্ষ্ম থাবায়,শরীর মলিন।

অবশ হয়েছে স্নায়ু,নীরবে নিথর।

লালসার চাপে পিষে,মেরেছ যেদিন।

সেই থেকে কায়াহীন,গুনেছি প্রহর।


রসাল নারী দেহের,ব্যবসা বিশাল।

মজুত করেছে ঘরে,লাভের আশায়।

প্রেমিকের হাত ধরে,এই মোর হাল।

এখান প্রাণের বাতি,নিভে ছিল হায়।


অতৃপ্ত সেই আত্মার,ভয়ানক রূপ।

অদৃশ্য অদৃষ্ট দেখে,বিধাতাও চুপ।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত