বীরাঙ্গনা

 বীরাঙ্গনা

দেবপ্রসাদ জানা


তোমার ঠোঁটের কোনে,চপল ভনিতা।

কখনো শীতল দেহে,হোমানল তাপ।

তোমার ভেতর জ্বলে,হোমকুণ্ড যথা।

হিমবাহে ঢেলে দাও, তোমার উত্তাপ।


বুকের পাঁজরে রাখা,দেহামৃত সুধা।

অনাঙ্কুরিত বীজের, জীবন সঞ্চার।

জ্ঞানকুম্ভে ভরে দাও,বিশ্বের অভিধা।

বিদ্রোহের অগ্নি জ্বেলে,করেছ বিচার।


কখনো বীরাঙ্গনার বেশে,অসি হাতে।

রাতের আঁধার ডেকে,করো মন্ত্রমুগ্ধ।

তুলে ধরো তরবারী মুক্ত আঙিনাতে।

অন্যায় অবিচারের করো বাক্ যুদ্ধ।


নিভৃতে সংলাপ চলে,শূন্যের প্লাবনে।

নির্বাক পৃথিবী ডাকে হৃদয় স্পন্দনে।



Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

দীনবন্ধু মিত্র