প্রিয়াহীন

 প্রিয়াহীন

দেবপ্রসাদ জানা


বুকের বাঁ পাশে,এক টুকরো হৃদয়।

বুকের খাঁচায় বাঁধা, করে ধুকপুক।

সারাদিন সারারাত কত কথা কয়।

মনের আঘাতে মন,ধরে রাখে বুক।


শ্রাবণের বারি ধারা করে টিপটিপ।

ঝিরঝির ঝিরঝির,ইলশে গুঁড়ির।

প্রেমের বাতাস লেগে,নিবে যায় দীপ।

একা ঘরে প্রিয়তমা,মূক ও বধির।


ঘোমটায় ঢাকা ছিল,সোনালী রোদ্দুর।

লুকিয়ে দেখেছে মন,আকাশের বুক।

হৃদয়ের পাটাতনে,খেলা সুমধুর।

স্পর্শকাতর হৃদয়, করে ধুকপুক।


ব্যথিত হৃদয়ে গাঁথা,তীক্ষ্ণ আলপিন।

প্রিয়া হীন এ হৃদয়,চলে কতদিন।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত