শ্রীরাধার প্রেমে

 শ্রীরাধার প্রেমে 

দেবপ্রসাদ জানা


তোমার স্তব্ধ অন্তরে এত অভিমান 

বিরহে কাঁদিছে রাধা,যমুনার তটে।

মোহনের বাঁশি গাহে,সুমধুর গান।

অরূপ অতল সুর,ঘোরে পথে ঘাটে।


বলো কোন মধুময়,কোন শুভক্ষনে।

তোমার চরণ ছুঁয়ে, যায় ধুলিকণা।

শিশির স্নাত ফুল দি,তোমার চরণে।

উতপ্ত মরু সূর্যের এমন বাসনা।


গায়ে মাখি মধুসুধা,কপালে চন্দন।

সৃজন সম্মুখ পানে,চলে শ্যাম রাই।

লীলাধামে ঢেউ তুলে,হইল বোধন।

সখীসনে দোলখাবে,শ্রীরাধা কানাই।


স্বর্গ মর্ত্য পাতালের,সৃষ্টিকর্তা দোলে।

রাধার প্রেমে কানাই,চরাচর ভোলে।


Comments

Popular posts from this blog

মহাঋষি শুক্রাচার্য্য

কলকাতার নামকরণ

নজরুল