ভোরের আদরে

 ভোরের আদরে

দেবপ্রসাদ জানা

২৬.১০.২০২১


রাত্রি শেষে প্রতিদিন,বোধের ভিতরে-

অন্ধকার জমা হয়,বিপন্ন বিস্ময়ে।

ভোরের আলোয় গড়া,অদ্ভুত আঁধারে।

তৃষ্ণার্ত শেকড় খোঁজে,মাটির নিলয়ে।


প্রেমের আগুন লাগে,তৃষ্ণার শিকড়ে,

গভীর প্রত্যয়ে ফুল,ভোমরের খোঁজে।

রক্তে ওঠে আলোড়ন,নীরব অন্তরে।

সত্তার শূন্য প্রান্তরে,শঙ্খধ্বনি বাজে।


অপেক্ষায় রাত যায়,দিন আসে মনে।

সূর্যের আলো,রাঙিয়ে দিয়ে যায় দিন।

আলোকিত হয় ভুমি,পাখির কূজনে।

কল-কাকলির ছন্দে, মুখরিত দিন।


অভিমানী ধরনী যে,ভালোবাসা চায়।

ভোরের আদরে মাটি,গুন গুন গায়।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা