ভালো

 ভালো 

দেবপ্রসাদ জানা


প্রিয়তমা..গো দোহাই,তব অভিমানে,

হাজার নগরী স্তব্ধ, হৃদয় আবেগে-

তোমার প্রেম,রাখবো,চিরকাল মনে।

ছেড়ো না হাত সজনী,মিথ্যা অনুরাগে


কত শত কবি লেখে,তোমার হৃদয়ে।

রিক্ত প্রেমের কলঙ্ক মেখে,দিবালোকে।

রাতের পরে, রাতের চাদর চাপিয়ে।

শব্দমালা গেঁথে,স্পর্শ করে কবিতাকে।


ভুল ভেবোনা,তোমার ভালোলাগাটাকে

স্বপ্ন করে, রঙমাখা পলাশের বনে।

প্রেমিকার রূপে মুগ্ধ হয়ে,কবিতায়।

ঢেলে দেয় সে অমৃত,প্রেমিকার মনে।


হৃদয়ের রক্ত ঝরা,নিদারুন ব্যথা।

কলমের শোক যেন দিতেছে বারতা।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত