আত্মহত্যা

 আত্মহত্যা 

দেবপ্রসাদ জানা


তুমি ভয়ঙ্কর,তুমি নিঃশব্দে এসেছো।

সম্মুখে দাঁড়িয়ে মৃত্যু,তবুও মরি না।

চোখের আড়ালে তুমি,তবু বসে আছো।

সব মৃতদেহ,কেটে তদন্ত করি না।


অন্ধকারে জেগে থাকে শরীর,আবেগে।

কি আছে জীবনে?ওই আত্মহত্যা ছাড়া।

প্রতিযোগিতায় বাড়ে, তার  গতিবেগ।

কোন খেলায় মাতল, যত ছন্নছাড়া।


এ অফিস ও অফিস,ঘুরে ঘুরে দিন।

পার হয়ে যাক তার , বয়সের সীমা।

কোথায় চাকরি পাবে?কেউ বলে দিন।

পথের আক্রোশে সাজে,পাথর প্রতিমা।


ইঞ্জিনিয়ার ছেলেটা,চপ ভাজে ভোরে।

হতাশার ব্যগে,ডিগ্রী আত্মহত্যা করে।




Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত