উষ্ণতার জীব

 উষ্ণতার জীব

দেবপ্রসাদ জানা


উষ্ণতার উষ্ট্রাস্পর্শ,ছুঁয়েছে জীবন,

বাসনার পাখি সব,দয়া মায়াহীন।

আচ্ছাদনের আশ্রয়ে,রয়েছে মরণ।

সমগ্র চেতনা মনে, অনুভূতি হীন।


রয়েছি নিজেই সেই,বেষ্টিত অঞ্চলে।

উষ্ণতা পারদ স্থম্ভে,  বিরুদ্ধ প্রয়াস।

বিভাজনে জীবকুল,সভ্যতার কলে।

ঘনীভূত জীবনের,বিভাজন গ্রাস।


রেখাটানা জীবনটা,অবসর পায়।

লক্ষ্যহীন জীবন যে,বিশ্রাম বিহীন।

নিজের হৃদয় ভরে,স্পর্শ বেদনায়।

ভিন্নরূপ আস্বাদনে,জীবন মলিন।


ঘনীভূত বাসনার,অবস্থা কঠিন।

শেষরাতে হতে হয়,দেহের অধীন।

Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত

অশ্বত্থামা