মহাভারতম্ সভাপর্ব-১৬

 সভাপর্ব- ১৬


অনুমতি দিতে পারে, রাজা ধৃতরাষ্ট্র।

দূতক্রীড়ায় হারিয়ে,করিব ভিখারী।

রাজপথে পাণ্ডবেরা,হবে দিকভ্রষ্ট।

কথা দিলুম শকুনি,তব আজ্ঞাকারী।


কেমনে কহিব আমি, পিতার সমীপে।

দুর্বোধ্য পাশার ছলে, হেরে যাই যদি,

রাজপাট সব যাবে, মরিবো সন্তাপে।

সম্মুখ সমর ভালো, যায় যদি গদি।


বৃথা কেন ভীত প্রিয়, আমি যে শকুনি।

দুতক্রীড়ায় সর্বদা, খ্যাতির শিখরে,

শিশু পাণ্ডবেরা এসে,হেরে যাবে জানি।

শত্রুর বিনাশ হবে, দেখিবে অচিরে।


আমার দ্বারা হবে না,কহে দুর্যোধন।

পাশার আসর দিতে, শুনিব বচন?


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত