মহাভারতম্ বনপর্ব-১৫

 বনপর্ব-১৫


কিরাতরূপী শিবের,হেন কেরামতি,

বুঝিল অর্জুন তবে,নমে করজোড়ে।

অর্জুনের সব অস্ত্র দিল মহামতি।

পাশুপত অস্ত্রদান করে তারে ছাড়ে।


শিব চলে গেলে পরে আসে দেবতারা।

বরুন কুবের যম, দেবরাজ আসে।

অর্জুনেরে সঙ্গে নিয়ে,গেল স্বর্গে তারা।

অস্ত্রবিদ্যা নাচগান,শিক্ষা নিল শেষে।


গাণ্ডিবের ছিলা দিল, নয়া এক গুণ।

কখনো ছিঁড়বে না তা,শক্তিশালী খাস।

অক্ষয়তৃণ অস্ত্রের ,ভীষণ আগুন।

কুবেরের অন্তর্ধান,বরুণের পাশ।


যত অস্ত্র শিক্ষা ছিল,অর্জুনের আছে।

স্বর্গের দেবতারাও তুচ্ছ তার কাছে।


Comments

Popular posts from this blog

কলকাতার নামকরণ

অশ্বত্থামা

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত