মহাভারতম্ সভাপর্ব-২২

 সভাপর্ব-২২


ভিতরে ভিতরে খেলা ভারসাম্যহীন।

বিকর্ণকে গালি দিয়ে,কহিলেন কর্ণ।

পঞ্চপাণ্ডবের আজ কৌরব অধীন।

বৃথা তুমি প্রতিবাদ,করিছ বিকর্ণ?


অহংকারী পাণ্ডবের বস্ত্র নাও খুলে।

দ্রৌপদীর অঙ্গবস্ত্র কেন রাখো দেহে।

অপমান করেছিল স্বয়ম্বর কালে।

সূতপুত্র কর্ণ কাঁদে,দ্রৌপদী বিরহে।


বহুক্ষণ বস্ত্র টেনে ক্লান্ত দুঃশাষণ।

কোথা হতে এল বস্ত্র,দ্রৌপদীর দেহে।

বস্ত্রের পাহাড় জমে,দ্যাখে জনগন।

বাসুদেব রক্ষা করো,কৃষ্ণসখী কহে।


সহিছে পঞ্চপাণ্ডব,সব মুখ বুজে।

অন্যায় অবিচারের দাসদাসী সেজে।


Comments

Popular posts from this blog

দাসত্ব

কলহ

রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত