মহাভারতম্ বনপর্ব-৫

 বনপর্ব-৫


সহসা কাঁপিল মন ঘোর বনস্থলী।

গভীর নিস্বনে যেন কহিলা শমনে।

মহাগদাপ্রভা বুঝি ধ্বনিল বিজলি।

থর থর যুধিষ্ঠির কাঁপিল গহনে।


বিদুরের আগমনে, ভাবে এতদূর।

ফের বুঝি দ্রৌপদীরে করিবে হরণ।

ভয়ে ভীত যুধিষ্ঠিরে দেখিল বিদুর।

ভয়ে ভয়ে যুধিষ্ঠির, করিল বরণ।


ভয় নাই ভাতুষ্পুত্র কহিব কারণ।

ধৃতরাষ্ট্র মতিভ্রমে, ডুবিবে কৌরব।

ভবিষ্যত দেখিতেছি,হবে মহারণ।

কটূকথার বিষয় কহিব রে সব।


কৌরব পাণ্ডব হিতে সদা করি রণ।

বিদুরের আনুগত্যে সন্ধ অকারণ।


Comments